,

ঈদের আগেই আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বায়ু’

news-image

২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে আরেকটি ঘূর্ণিঝড়। এটির নাম রাখা হয়েছে ‘বায়ু’। সার্ক আবহাওয়া কেন্দ্র, ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ ঘূর্ণিঝড় ঠিক কোথায় প্রভাব ফেলবে, তা এখনো জানা যায়নি।

এদিকে, ঘূর্ণিঝড় ফণীর পর চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপের আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এ মুহূর্তে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুর্বিষহ এই গরম থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই, এটি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, দেশব্যাপী দাবদাহ আরও দুতিন দিন থাকতে পারে। আগামী রবি বা সোমবার হালকা বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের ফরিদপুর, গোপালগঞ্জ, কুতুবদিয়া, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) এবং অন্যত্র ১-২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি/তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি কালবৈশাখী হতে পারে। এ সময় শিলাবৃষ্টিও হতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর