বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বিজেপি সভাপতির ফোন

bjpবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অমিত শাহ ।

পুলিশের ছোড়া পিপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে অমিত শাহ বুধবার রাত সাড়ে ১০টায় টেলিফোন করেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।

বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, ‘বিজেপির প্রধান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের আশু সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া ভারতের জনতা পার্টির প্রধান অমিত শাহ টেলিফোন করে তার খোঁজ-খবর নেয়ার জন্য ধন্যবাদ জানান।’

শনিবার থেকে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে বেসরকারি কয়েকটি টেলিভিশনের সাংবাদিক রয়েছেন।

প্রেস সচিব বলেন, দেশ-বিদেশের আরো অনেকে টেলিফোন করে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পুলিশের পিপার স্প্রে নিক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জানান, অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কা্ইয়ুম, বিশেষ প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমীন ডিউ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, প্রমূখ উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা