মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্ট্যাচু অব লিবার্টি’র আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

কক্সবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির আদলে স্থাপিত হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়, সংস্থা এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে মুজিব বর্ষ উদযাপন করবে। সরকার এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে।’

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর জানান, স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি হবে আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এটি নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাশে প্রতিকৃতিটি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনী সদস্যদের ৫০০ সন্তানকে বৃত্তির ব্যবস্থা করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাদের বাছাইয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব দেয়া হবে।

মোজাম্মেল হক বলেন, ‘পাকিস্তানি শাষক ও শোষক গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন হবে জাতীয় জীবনের এক অনন্য সুন্দর উপলক্ষ।’

সভায় মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘লিবারেশন ওয়ার হিউম্যানিটি অ্যাওয়ার্ড’ দিতে বাছাই কমিটি গঠন করা হয়। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক