মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরের কিশোরীকে ৫১ দিন আটকে রেখে ‘গণধর্ষণ’

news-image

১৬ বছরের এক কিশোরীকে অন্ধকার ও অস্বাস্থ্যকর একটি ঘরে টানা ৫১ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ওপর চালানো হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের নয়ডার মমুরা এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই কিশোরীকে মমুরা এলাকার অন্ধকার ও অস্বাস্থ্যকর একটি ঘরে টানা ৫১ দিন আটকে রাখা হয়। এ সময়গুলোতে কিশোরীকে বারবার গণধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে শারীরিক এবং মানসিকভাবেও নির্যাতন করে দুর্বৃত্তরা।

নয়দিল্লীর পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কিশোরী নয়ডার মমুরা এলাকার বাসিন্দা। ২ মার্চ কাজের জন্য এক প্রতিবেশী চাচার সঙ্গে বাইরে যায় সে। এরপর থেকেই নিখোঁজ হয় সে। ২ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মেয়েটিকে অন্ধকার ও অস্বাস্থ্যকর একটি ঘরে বন্দি করে যৌন নির্যাতন চালানো হয়।

গত ২২ এপ্রিল কোনোভাবে ওই বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। স্থানীয় লোকজন তাকে দেখে হাসপাতালে নিয়ে যায়।মমুরা এলাকার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটি গুরুতর অসুস্থ। সে মানসিকভাবে আঘাত পেয়েছে।

হাসপাতালে ওই কিশোরীর সঙ্গে কথা বলে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে সনাক্ত করতে পারে সে। পরে তার বাবা মামলা দায়ের করায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লী পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক