কসবায় শীতার্ত গরিব শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের একশ শীতার্ত গরিব শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংসদ লিয়াকত আলীর ছেলে পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নায়েল আলী এ কম্বল প্রদান করেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোরশিদ আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মহসিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।











