শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যার আগে ফেসবুকে যা লিখেছিলেন অভিনেত্রী তমা

news-image

বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী ও অভিনেত্রী তমা খান আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর আদাবরে নিজের বাসায় আত্মহত্যা করেন এই অভিনেত্রী। মৃত্যুর আগে তমার ফেসবুক স্ট্যাটাস নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ৩৪ মিনিটের ব্যবধানে চারটি স্ট্যাটাস জানান দেয়, এই শিল্পীর মন খারাপের কথা।

গতকাল বিকেল ৩টা ২ মিনিটে তমা তার ফেসবুকে লিখেছেন, ‘দুনিয়াতে যদি সত্যিরের কোনো আমার বন্ধু থেকে থাকে, সেটা আমার বন্ধু শিফা। তাকে সুধোধ মনে হয় আমার। আর ওর মতো ভারো মানুষ আমি একটাও দেখি নাই। ওকে আমার ভাই-বাবা এদের মতো মনে হয়। খুব পছন্দ করি তরে বন্ধু। ভালো থাকিস!’

এর ঠিক ৬ মিনিট পর তমা ফেসবুকে লেখেন, ‘কথা বলব না! আগের মতো কিছু নেই।’ ১০ মিনিট পর আরেকটি স্ট্যাটাসে তমা লেখেন, ‘উহাদের সাথে এককালে ভালো সম্পর্ক ছিল, ভাবতেই অবাক লাগে!’ সঙ্গে প্রকাশ করেন পুরোনো কিছু ছবিও। সর্বশেষ তমার স্ট্যাটাস ছিল, ‘মরিলে কান্দিস না আমার দায়!’ যা তিনি প্রকাশ করেন ৩টা ৩৬ মিনিটে। এই স্ট্যাটাসের সঙ্গেও তিনি প্রকাশ করেন পুরোনো বেশ কিছু ছবি।

উল্লেখ্য, অনেকদিন ধরেই থিয়েটার ও ছোটপর্দার সঙ্গে যুক্ত আছেন তমা খান। ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা শামীম আহমেদ রনিকে ভালোবেসে বিয়ে করেন তিনি। এরপর ২০১৭ সালের অক্টোবরে প্রকাশ হয় তাদের দাম্পত্য জীবনের কলহের কথা। সে সময় ডিভোর্স নিয়ে জালিয়াতির অভিযোগে নির্মাতা রনির বিরুদ্ধে মামলাও করেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ