,

সংসার ফিরে পেতে শাকিবকে দিনে দশবারের বেশি কল দিতেন তমা, অবশেষে আত্মহত্যা

news-image

বিনোদন ডেস্ক : রাজধানীর আদাবরের বাসায় নির্মাতা শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন। তমার আত্মহত্যার পর নির্মাতা রনির দিকে যাচ্ছে সন্দেহের তীর। জানা গেছে, পারিবারিক ঝামেলা নিয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তমা। তমার ফেসবুকে থাকা ছবি ও স্ট্যাটাসও সেই কথা বলছে।

এদিকে শাকিব খানকে গুরু মানেন পরিচালক শামীম আহমেদ রনি। শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমা করার সুবাদে রনির ভালো সম্পর্ক হয়। সে সময় তমা খান ও রনি স্বামী স্ত্রী। একসঙ্গে বিভিন্ন পার্টিতে তমা-রনি উপস্থিত হতেন। সে সুবাধে তমাকে বোন ডাকে শাকিব খান।

সময়ের স্রোতে রনি ব্যস্ত হয়ে পড়েন সিনেমায়। শাকিব খানের সঙ্গে তার ওঠা বসা। রনি যেন পরিচালক নয়, শাকিব খানের ম্যানেজার হয়ে উঠলো। রনি অন্যত্র প্রেমে জড়িয়ে পড়লো। যে প্রেম থেকে আর ফিরে আসেনি তমার কাছে। তমা হাজারো চেষ্টা করেছে। হাজারো মানুষের কাছে ধর্ণা দিয়েছে রনির জন্য। পুলিশের ভয় দেখিয়েছে, অদৃশ্য শক্তিতে রণী তাতে গা ভাসাননি। মেয়েটা নিরুপায় হয়ে যায়।

মেয়েটা শাকিব খানেরও দ্বারস্থ হয়। তমা জানতো শাকিব খানই পারবে রনিকে বোঝাতে। কিন্তু শাকিব তাতে কান দিতো না। অভিযোগ রয়েছে রনি তখন প্রেমে মেতে আছেন উঠতি নায়িকা রোদেলা জান্নাতের সঙ্গে।

তমা অভিযোগ করেছিলেন, শাকিব খানেরও ঘনিষ্ঠ হয়ে আছেন রোদেলা। যার কারণে রোদেলাও তোয়াক্কা করতো না তমাকে। তমা কল দিয়ে যেত শাকিব খানকে। দিনে কমপক্ষে দশবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো। কিন্তু শাকিব্ খান এই রনির মধ্যে অদৃশ্য কি যেন দেখেছেন যার জন্য তাকে প্রশ্রয় দিয়েই গেছেন। এখন তমা আত্মহত্যা করলেন। দেখা যাক, কতটা আগলে রাখতে পারেন তার ‘মেন্টাল’ পরিচালক রনিকে।

উল্লেখ্য, রনি এখন পর্যন্ত যেসব সিনেমা বানিয়েছেন। কোনটাই দর্শকের প্রশংসা পায়নি। শাকিব খানের জন্য কিছু দর্শক পেয়েছে। হল থেকে বের হয়ে অনেকে পরিচালককে গালি দিয়েছেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড