,

গোসল করতে নদীতে নবদম্পতি, পানিতে ডুবে স্বামীর মৃত্যু

news-image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়েছিলেন এক নবদম্পতি। প্রথমে গোসল সেরে তীরে উঠে আসলেন স্ত্রী। এর পর স্বামী নামলেন গোসলে। কিন্তু তিনি আর উঠে আসতে পারলেন না। নদীর পানিতে ডুবেই প্রাণ হারান তার স্বামী।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম- জনি মোল্লা (২৫) ও তার স্ত্রী হলেন-মিতু বেগম। জনি ওই গ্রামের সাবু মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নববিবাহিত জনি মোল্লা ও তার স্ত্রী মিতু বেগম সকালে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যায়। প্রথমে স্ত্রী গোসল করে উপরে ওঠে আসে। এর পর জনি নদীর পানিতে ডুব দেয়। এক ডুবের পর দ্বিতীয় ডুবে দিয়ে জনি আর উপরে না উঠায় স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে।

এ ঘটনায় এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে। মাত্র চার মাস আগে মিতুর সঙ্গে জনির বিয়ে হয় বলেও জানায় তার পরিবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর