,

ভালো ফলাফল করায় একদিনের পুলিশ কমিশনার হলেন তরুণী

news-image

এক দিনের জন্য পুলিশ কমিশনার (ডিসি) হলেন এক তরুণী। দ্বাদশ শ্রেণিতে ভালো ফল করায় পুরস্কার হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক দিনের জন্য ডিসি হওয়া ওই তরুণীর নাম রিচা সিংহ। তিনি ভারতের লালবাগের গড়িয়াহাট থানার অতিরিক্ত ওসি রাকেশ সিংহের মেয়ে। গতকাল বুধবার ডিসির দায়িত্ব পালন করে রিচি।

ভারতে চলতি বছর আইএসসি পরীক্ষায় রিচা ৯৯ দশমিক ২৫ শতাংশ পেয়ে সারা দেশের মধ্যে চতুর্থ হয়েছেন। পুলিশ কন্যার এই সাফল্যে খুশি হয়ে পুলিশ কমিশনার তাকে এক দিনের ডিসি হওয়ার প্রস্তাব দেন। ডিসির দায়িত্ব নিয়ে বাবাকে এ দিন তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরার নির্দেশ দেন রিচা। মেয়ের নিরাপত্তারক্ষী হয়ে দায়িত্বও পালন করেন তিনি।

রাকেশ বলেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। মেয়ে ভালো ফল করায় পুলিশ পরিবার যেভাবে আপন করে নিয়েছে, তা ভাবা যায় না।’ রিচা এক দিনের জন্য যে ডিসির চেয়ারে বসেছিলেন সেই ডিসি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রিচার মতো মেধাবী ছাত্রীদের আমরা সাধুবাদ জানাই। পুলিশ পরিবারে তাদের মতো মেধাবীদের অনেক প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর