শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বাসচাপায় ৩ জন নিহত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর কৌন্ধারপাড়া ও সবুজপাহাড় কলেজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে শিবপুর সবুজপাহাড় কলেজ এলাকায় ওই বাসটি দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শিবপুরের কৌন্ধারপাড়া এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ