শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের অদ্ভুত সাজ নিয়ে প্রিয়াঙ্কার মা যা বললেন

news-image

বিনোদন ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও মেট গালা শোতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। তবে রেড কার্পেটে অভিনেত্রীর এবারের নাটকীয় সাজ তাকে তুমুল সমালোচনায় ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই সাজ নিয়ে তৈরি হয় ট্রল। মেয়ের এই অদ্ভুত সাজ নিয়ে এবার মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

প্রিয়াঙ্কার এই লুক নিয়ে মধু চোপড়া বলেন, ‘এত দূর থেকে কীভাবে ওকে প্রতিক্রিয়া দিতে পারি, ও আমার সামনে থাকতো তো জড়িয়ে ধরতাম। ভীষণ সুন্দর দেখাচ্ছিল ওকে। খুবই স্পেশাল লাগছিল।’

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর এই আয়োজনে মেট গালা-২০১৯ এর রেড কার্পেটে এবার ‘নোটস অন ফ্যাশন’ এই থিমকে মাথায় রেখেই রেড কার্পেটে হাজির হয়েছিলেন সেলিব্রিটিরা। সেই তালিকায় থেকে বাদ জাননি প্রিয়াঙ্কাও।

বিয়ের পর এই প্রথমবার নিকের সঙ্গে মেট গালার রেড কার্পেটে হাজির হন তিনি। তার পরনে ছিল ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের রুপোলি গাউন, সঙ্গে রয়েছে রং-বেরঙের পালকে মত স্টাইলের ওড়না। যার সঙ্গে পরে ছিলেন থাই হাই পোলকা ডটেট টাইটস। সঙ্গে ম্যাচিং করে মাথায় পরেছিলেন রুপালি ক্রাউন। কপালে রুপালি টিপ।

গত মঙ্গলবার মেট গালা ২০১৯-এর রেড কার্পেটে হাজির হতেই নজর কাড়ে প্রিয়াঙ্কার সাজ। জানা যায়, প্রিয়াঙ্কাকে এই লুক দিয়েছেন তার স্টাইলিশ মিমি কাটরেল এবং মেক আপ করেছেন খ্যাতনামা মেকআপ আর্টিস্ট পাতি ডুবরফ।

তবে প্রিয়াঙ্কার এই সাজ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল ওয়ালে। কেউ লিখেছেন, প্রিয়াঙ্কাকে শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার মতো দেখতে লাগছে। ‘মালিঙ্গাকে কী সুন্দর দেখতে লাগছে’— এ হেন কমেন্ট করেছেন কেউ। আবার কেউ মজা করে লিখেছেন, সদ্য ওড়িশা উপকূলে আছড়ে পড়া সাইক্লোন ফণীর দাপটে প্রিয়াঙ্কার এই হাল হয়েছে।

যদিও কেন এভাবে সেজেছেন তা নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়াঙ্কা। এমনকি ট্রোলিংয়েরও কোনো জবাব দেননি এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ