অসুস্থ শিমুল বিশ্বাসকে হাসপাতালে ভর্তি

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস

বুধবার রাতে তাকে রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিমুল বিশ্বাসের ভাতিজা ব্যারিস্টার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দীর্ঘদিন কারাভোগের পর, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও আমার চাচা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন।

ছাড়া পেয়েই তিনি দিনরাত পার্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। এরইমধ্যে আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বর্তমানে অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমানের অধীনে চিকিৎসাধীন আছেন। কারা নির্যাতিত নেতার রোগমুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা