,

খেলার মাঠে ড্রাইভিং, শিশুকে চাপা দিয়ে মারলেন চালক

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতো। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে, বাসার সামনে রাস্তার পাশে একটি মাঠে খেলা করছিল আলিফ। এসময় মাঠে বাস চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। হঠাৎ বাসটি আলিফকে চাপা দেয়। পরে দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক বাসটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। তবে বাসের চালক বাসটি চালাচ্ছিল না অন্য কেউ চালাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি বলে ওসি জানান। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর