শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রী ৯৯৯-এ ফোন করে মুক্তি পেলেন শিকলবন্দি জীবন থেকে

news-image

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের ফতুল্লায়-৯৯৯-এ ফোন করে ২৫ দিন পর শিকলবন্দি জীবন থেকে মুক্তি পেলেন সাদিয়া আক্তার নামে এক কলেজছাত্রী। বুধবার দুপুরে ওই কলেজছাত্রীর কাছ থেকে ফোন পেয়ে ফতুল্লা থানা পুলিশ দাপা শিহারচর শাহজাহান রি-রোলিং মিল এলাকার লোকমান মিয়ার বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে সাদিয়াকে উদ্ধার করে।

সাদিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে তার বাবা বশির উদ্দিন ও মা ফরিদা বেগমকে গ্রেফতার করা হয়। গত ১৪ এপ্রিল থেকে সাদিয়াকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এদিকে সাদিয়ার বাবা-মায়ের অভিযোগ, তাদের মেয়ে অবাধ্য। সাগর নামে ভিন্ন ধর্মের এক ছেলেকে সে ভালোবাসে। মেয়েকে অনেক বুঝিয়ে ব্যর্থ হয়ে তারা এ পথ বেছে নিয়েছেন। সাদিয়া সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

সাদিয়া আক্তার বলেন, ‘শিকল ছোটাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করি এবং তাদের জানাই ফতুল্লার ওই বাসায় আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এ সংবাদ পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লার দাপা শিহাচর শাহজাহান রি-রোলিং মিল এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে একটি বাড়ি থেকে ওই কলেজছাত্রীকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মুঈনুল ইসলাম জানান, এ মামলায় ওই মেয়ের বাবা-মাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ