মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুমে পড়ে ছিল শিশু হাসিবুলের গলা কাটা লাশ

news-image

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হাসিবুল হাসান নামে (১৮ মাস) এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে হাসিবুলদের বাড়ির উঠানের পাশে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার লাশটি। পরে ময়নাতদন্তের জন্য দেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসিবুল হাসান উপজেলার ধামতি গ্রামের যুবরাজ বাড়ির প্রবাসী আবুল হোসেনের ছেলে। নুসরাত জাহান সাবা নামে তার একটি বোনও রয়েছে। ঘটনার পর দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার ও মো. মেসবাহ উদ্দিন (তদন্ত) এবং উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা জানান, এটি নেহায়তই হত্যাকাণ্ড। শিশুটির গলার ডানপাশে জখম এবং শরীরে নখের আচড় রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দাদা ও বড় চাচা-চাচীকে থানায় নেওয়া হয়েছে।

পরে থানায় গিয়ে হাসিবুলের দাদা জয়নাল আবেদীনের সঙ্গে কথা হলে দৈনিক আমাদের সময়কে তিনি জানান, তার নাতীকে জ্বীনে মেরে ফেলতে পারে। তাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন, কীভাবে ঘটনাটি ঘটেছে তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে শিশুটি বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চাইলেও পারা যায়নি। জানা গেছে হাসিবুলের মা লাইলি বেগম অসুস্থ হয়ে পড়েছেন।

ওসি জহিরুল জানান, শিশুর লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেটি হাতে পেলেই কীভাবে হত্যাকাণ্ড হয়েছে তা বোঝা যাবে। কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক