নতুন এসেছি, তাই স্থলবন্দরগুলো ঘুরে দেখছি: ভারতীয় হাইকমিশনার
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় বিবির বাজার স্থলবন্দর বুধবার পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। এসময় সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি নতুন এসেছি। তাই স্থলবন্দরগুলো ঘুরে ঘুরে দেখছি। বিবির বাজার স্থলবন্দরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। তাই এই বন্দরটি পরিদর্শনে এসেছি।’
ভারতীয় হাইকমিশনার ল্যান্ড পোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা আমদানি-রফতানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। হাইকমিশনার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অপারেটসের সিইও মো. কবিরুজ্জামান, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্মল পাল উপস্থিত ছিলেন।










