,

জুতা রাখা নিয়ে তর্ক, মসজিদের ভেতরে ভাইকে কুপিয়ে হত্যা

news-image

মাদারীপুরের রাজৈর উপজেলায় মসজিদের ভেতর জুতা রাখা নিয়ে তর্কের জের ধরে মজিবর বেপারী (৫০) নামে এক ব্যক্তিকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যা করেছেন তার মামাতো ভাইয়েরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে তারাবির নামাজের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। নিহত মজিবর বেপারী মঠবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই সময় তারাবির নামাজ পড়তে মসজিদে এসেছিলেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মজিবর বেপারীর সঙ্গে একই এলাকার তার ফুফাতো ভাই জুয়েল ও মামাতো ভাই আশরাফ আলী ও লিংকন বেপারীর মধ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ার সময় মসজিদের ভেতরে জুতা রাখা নিয়ে মজিবর ও তার ছেলে রুবেল বেপারীর সঙ্গে লিংকনের কথা কাটাকাটি হয়।

পরে মজিবর তারাবির নামাজ পড়তে মসজিদে আসলে লিংকন ও আশরাফ লোকজন নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে। এরপর পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে মজিবরকে তারা এলোপাতাড়ি কোপায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে লিংকন তার লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মজিবর মারা যান।

নিহত মজিবরের স্ত্রী নাছিমা বেগম জানায়, জুয়েল ইউপি নির্বাচনে মেম্বার পদে দাঁড়িয়েছিল। তাকে ভোট না দেওয়ায় আমার স্বামীকে মারার জন্য লিংকন, আশরাফ এবং জুয়েল এর আগেও দুইবার চেষ্টা করেছে। মঙ্গলবার তুচ্ছ ঘটনার জের ধরে তারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া। তিনি জানান, তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা মজিবরকে মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর