,

রংপুরে ২১টি স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

news-image

রংপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে রংপুর নগরীতে মাসব্যাপী কৃত্রিম রংহীন, সতেজ কাঁচামাল দ্বারা তৈরিকৃত মানসম্মত নির্ভেজাল নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত ইফতার সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে রংপুর চেম্বার ও রেস্তোঁরা মালিক সমিতি প্রত্যায়িত স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর ধাপের কস্তুুরী রেস্তোরা ইফতার বিক্রয় কেন্দ্রসহ আরো ২০টি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

রংপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোজতোবা হোসেন রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের পরিচালক জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, বাংলাদেশ হোটেল রেস্তোঁরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, ব্যবসায়ীদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল/রেস্তোঁরা বন্ধ, ইফতার সামগ্রী তথা খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না করা, রাস্তা-ঘাট ও ফুটপাত দখল না করা এবং পারস্পরিক স¤প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহŸান জানান। এছাড়া তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য রংপুর চেম্বার ও রেস্তোঁরা মালিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি, রংপুর জেলা শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর