মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শায়খ শুরাইমের সুমধুর তেলাওয়াতে মসজিদুল হারামের তারাবি নামাজ (ভিডিও)

news-image

ইসলাম ডেস্ক।। কুরআন নাজিলের মাসে মসজিদে মসজিদে শুরু হবে খতমে তারাবি। তারাবি নামাজ মাহে রমজানের একটি তাৎপর্যপূর্ণ ইবাদত। রমজানের সঙ্গে কুরআনের গভির সম্পর্ক খতমে তারাবির মাধ্যমে ফুটে উঠেছে। কুরআনের পাখিরা তারাবির নামাজে পুরো কুরআন সুরে সুরে তেলাওয়াত করে মুসল্লিদের শোনাবেন।

এদিকে, গতকাল থেকে সৌদি আরবে তারাবি নামাজ শুরু হয়েছে। শায়খ ড. সাউদ আশ-শুরাইমের সুমধুর তেলাওয়াতের মাধ্যমে পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে প্রথম দিনের তারাবি নামাজ শুরু হয়। তবে বিতিরের নামাজে শায়েখ বান্দার বিন আব্দুল আজীজ আল বালীলা দুয়ায়ে কুনুত পড়েন এবং শেষের ১০ রাকাত নামাজ তিনিই পড়ান ৷

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে মক্কা-মদিনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হারামইন কর্তৃপক্ষ। মসজিদুল হারাম ও মসজিদে নববিকে তারাবির নামাজ আদায় করার উপযোগী, সুন্দর, পরিপাটি ও সুগোছালো করে সাজানোর জন্য হারামাইন শরিফাইন কমিটিকে সৌদি সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বছরের মাহে রমজানে মক্কার পবিত্র হারাম শরিফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয়জন ইমামকে প্রতিদিন তারাবি ও শেষ দশরাতে তাহাজ্জুদের নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট রুটিন মাফিক তারা পালাক্রমে তাদের এ দায়িত্ব পালন করবেন।

শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস, শায়খ ড. সাউদ আশ-শুরাইম, শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি, শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি, শায়খ ড. বান্দার বালিলাহ,শায়খ ড. মাহের আল-মুয়াইকালি।

প্রসঙ্গত পবিত্র লাইলাতুল কদর ও রমজানের ২৯ তম রাতে খতমে কুরআনের দোয়াও পরিচালনা করবেন শায়খ আবদুর রহমান সুদাইস।

উল্লেখ্য, লাইভ চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুমিন-মুসলমানও প্রতিনিয়ত তাদের সুললিত কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে পারবেন। ভিডিওতে শুনুন শায়খ ড. সাউদ আশ-শুরাইমের সুমধুর তেলাওয়াত

https://www.youtube.com/watch?time_continue=46&v=_Tfdi-Tiups

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক