শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে এ প্লাস না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

news-image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত এ প্লাস না পেয়ে এ গ্রেড পাওয়ায় আসফিয়া মুন্না নীপা (১৬) নামে এক ছাত্রী ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেঝ সন্তান এবং আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবার ও স্থানীয়রা জানায়, মা বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন। তারা ঘাটাইল সদর হাসপাতালের পেছনে ভাড়া করা বাসায় থাকত। সোমবার দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না।

এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হলে সে এ প্লাস না পেয়ে এ গ্রেড পেলে লজ্জায় ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী আর ছোট বোন এখনো স্কুলের গন্ডিতে পা রাখেনি।

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আত্মহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প