,

‘যমজ’ দুবোন পেল গোল্ডেন জিপিএ-৫

news-image

পিংক এবং পার্ল যমজ বোন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তারা। দুজনই জিপিএ-৫ পাওয়ায় খুব আনন্দিত।ফল প্রকাশের পর স্কুলের ভেতরই উল্লাসে ফেটে পড়েন তারা যমজ দুই বোন।সোমবার এসএসসির ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টায় দেখা যায় এমন দৃশ্য। পিংক এবং পার্লের বাবা-মা থাকেন সৌদি আরবে।

তারা সৌদি আরবের সরকারি ডাক্তার। সৌদিতেই ৬ষ্ট শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তারা। ২০১৫ সালে তারা বাংলাদেশে চলে আসেন। পরবর্তীতে ক্লাস সেভেনে ভর্তি হয় রাজধানীর খ্যাতনামা স্কুল ভিকারুননিসায়। এবং দুজনে থাকেন রাজধানীতে নানার বাসায়।

২০১৬ সালে জেএসসিতে তারা দুজনই ভিকারুননিসা স্কুল থেকে একই সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এসএসসিতেও একই সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় অনেক খুশি তারা। খুশি তাদের পরিবার ও স্বজনেরা। তাদের বাবা-মা সৌদিতেই আনন্দে ফেটে পরেছেন।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পিংক বলেন, ‘আল্লার কাছে শুকরিয়া আমরা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। এ জন্য আমরা দুজন খুবই আনন্দিত। একই স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি এটা অনেক মজার একটা বিষয়।আমাদের জন্য দোয়া করবেন।‘

পিংক এর যমজ বোন পার্ল বলেন, ‘এই রেজাল্ট পেতে আমাদের বাবা-মা, খালা এবং বন্ধুদের অনেক সহযোগিতা আছে। সবার প্রতি আমার কৃতজ্ঞ। বিশেষ করে আমার খালামনির অনেক অবদান আছে। সৌদি থেকে ফিরে এসে বাংলাদেশে মানিয়ে নেওয়া আমাদের জন্য অনেক কষ্টের ছিল। সব কষ্ট শেষে ভালো ফলাফল পেয়ে খুবই ভালো লাগছে।’

পিংক এবং পার্লের খালা বলেন, ‘ওরা আমার ভাগনি। ওদের বাবা-মা দুজনেই থাকেন সৌদি আরব। তারা ওখানকার সরকারি ডাক্তার। ৬ষ্ট শ্রেণি পর্যন্ত তারা সৌদি আরবে পড়েছে। ক্লাস সেভেনে এসে তারা বাংলাদেশে ভর্তি হয়। জেএসসিতে দুজনই গোল্ডেন এ প্লাস পায়। তখন খুব ভালো লেগেছিল। এবার এসএসসিতেও তারা একই সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।যেন খুশির বাঁধ মানছে না।‘

তিনি আরো বলেন, ‘ওদের বাবা-মা যেহেতু বাংলাদেশে থাকে না সেহেতু আমাদের ওপর অনেক দায়িত্ব ছিল। আমাদের ভাবনাও ছিল না ওরা এত ভালো ফলাফল করবে না। আর একটা কথা না বললে নয়, ওরা এক বোন আর এক বোনকে খুবই বুঝত। এবং পড়ার প্রতি দুজন দুজনকে উৎসাহ দিত। ওদের ভেতরে কখনো প্রতিযোগিতা দেখিনি। একজন ঘুমালে অন্যজনকে ডেকে পড়তে বসার জন্য বলত। এই কারণে আরও ভালো রেজাল্ট করতে পেরেছে।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি