,

মা তোমায় সালাম: গৌরিকে শাহরুখ

news-image

সম্প্রতি সোশাল মিডিয়ায় ছেলে আব্রামের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গৌরি খান। ছবিতে দেখা গেছে, সারিবদ্ধ গাছ আর সবুজের সমারোহে ঘাসের ওপর কোনো চাদর বা পাটি না বিছিয়েই ছেলে আব্রামকে কোলে নিয়ে বসে আছেন গৌরি খান। তাদের সঙ্গে রয়েছে আরও দুই শিশু।আর সে দুই শিশু বলি পরিচালক করণ জোহরের। তাদের একজনের নাম রুহী এবং অন্যজন জশ।

রোববার ছবিটি পোস্ট করে এর ক্যাপশনে গৌরি ইমোজি সহযোগে লিখেছেন, ‘তিন সৈন্যর সঙ্গে সময় কাটাচ্ছি।’আর সে ছবিতে শাহরুখ মন্তব্য করেছেন, মা তোমাকে সালাম জানাচ্ছি।শাহরুখের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে পোস্টটি।ছবিটিতে ইতিমধ্যে ৩১ হাজার লাইক জমা পড়েছে।মূলত গৌরিখানের মাতৃত্বকে প্রকাশ করেছেন কিং খান। তার এই মা সুলভ আচরণকে স্যালুট জানিয়েছেন তিনি। সন্তানের প্রতি গৌরীর দায়িত্ব পালনকে সাধুবাদ জানিয়েছেন শাহরুখ।

আর শাহরুখের এমন কমেন্ট উপভোগ করেছেন এই যুগলের ভক্ত-অনুরাগীরা।গৌরি খানের ভাইরাল সেই ছবিটি। সংগৃহীত: ফেসবুকদীর্ঘদিন প্রেমের পর নানা প্রতিকূলতার মধ্যেও ১৯৯১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহরুখ খান ও গৌরী। বর্তমানে এ যুগলের তিন সন্তান রয়েছে। তারা হলো- আরিয়া, সুহানা ও আব্রাম খান।

এই মুহূর্তে আরিয়ান সিনেমা ও টিভি কোর্স নিয়ে পড়াশোনা করছেন। ক্যামেরার পেছনে অর্থাৎ সিনেমা তৈরিতে আগ্রহী আরিয়া।কিন্তু সুহানার চাওয়া অন্যটি। অভিনয়ে ব্যাপক আগ্রহ তার। সেজন্য নিজেকে প্রস্তুতও করছেন।তবে শাহরুখ জানিয়েছেন, স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরই, সুহানা সিনেমা-জগৎ নিয়ে ভাববে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের