মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের মা-মেয়েসহ ৩ জনকে ধর্ষণ করল ভণ্ড পীর

news-image

উপজেলা প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় একই পরিবারের মা, মেয়েসহ ৩ নারীকে ধর্ষণের অভিযোগে এক ভণ্ড পীরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীদের মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে ভণ্ড পীর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে ভণ্ড পীর মো. মনির হোসেনকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তার আস্তানা থেকে ওই তিন নারীকে উদ্ধার করা হয়। গ্রেফতার মনির হোসেন আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বড় বোনকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মুরিদ বানিয়ে ধর্ষণ করে আসছিল ওই ভণ্ড পীর। পরে তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে। এরপর সে বড় বোনের কিশোরী মেয়েকে ধর্ষণ শুরু করে। পরে আস্তানা থেকে গোপনে বের হয়ে ছোট বোন আশুলিয়া থানায় অভিযোগ জানালে অভিযান চালিয়ে ভণ্ড পীরকে গ্রেফতার করা হয়।

ভণ্ড ওই পীর তার নিজ বাড়িতে আস্তানা তৈরি করে আরও একাধিক নারীকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মকবুল নামে তার এক সহযোগী পলাতক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক