,

এসএসসিতে কেমন রেজাল্ট করলেন জনপ্রিয় নায়িকা পূজা চেরি?

news-image

অনেকেই জানেন না, ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা পূজা চেরি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। সোমবার সকাল থেকেই ভক্তদের জিজ্ঞাসা কেমন রেজাল্ট করলেন তিনি?শিশুশিল্পী থেকে পুরোদস্তুর নায়িকা বনে যাওয়া পূজা জানালেন, এসএসসিতে ভালোভাবেই পাস করেছেন। বাণিজ্য বিভাগ থেকে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৪.৩৩ পেয়েছেন তিনি।

জানা গেছে, ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্ট. এলাকার একটি স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন পূজা। আর অনেক ব্যস্ততার মাঝেও এই ফলাফল করায় পূজা ও তার পরিবার খুবই খুশি। এখন তার লক্ষ্য ভালো কোনো কলেজে ভর্তি হওয়া।জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ ও ‘অগ্নি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে নজর কাড়েন পূজা। পাশাপাশি দেখা যায় বিজ্ঞাপনে।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নূরজাহান’ সিনেমায় নায়িকা হিসেবে তার অভিষেক হয়। একই বছরে মুক্তি পায় পোড়ামন ২ ও দহন। এর মধ্যে সিক্যুয়েল সিনেমাটি দারুণ সফল। এ ছাড়া চলতি বছরে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ‘প্রেম আমার ২’।পূজা হাতে রয়েছে শান’সহ বেশ কিছু সিনেমা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের