,

বাপ্পীকে হত্যার হুমকি দিলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। এই দুই নায়ক নায়িকা তাদের ক্যারিয়ার শুরু করেন শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০১২ সালে। আর অ্যা ছবিতে বাপ্পী ও মাহি জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হয়েছিলো।

সম্প্রতি নায়িকা মাহি নায়ক বাপ্পীকে হত্যার হুমকি দিয়েছেন। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। আবার অনেকেই ভাবছেন হয়তো কোন নতুন চলচ্চিত্রে এমনটি ঘটতে যাচ্ছে। না বাস্তবেই মাহি নায়ক বাপ্পীকে হত্যার হুমকি দিয়েছেন।গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে মাহী এই কথা লিখেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

সম্প্রতি মাহিয়া মাহি বাপ্পী চৌধুরীকে ট্যাগ করে নিজের ফেসবুকে লিখেন, ‘বাপ্পী চৌধুরী খুন করব তোমাকে আমি। এই লেখার সঙ্গে রাগের ছয়টি ইমো ব্যবহার করেন।’

পরবর্তীতে ওই পোস্ট সংশোধন করে মাহী লিখেন, ‘বাপ্পী চৌধুরী তোমার খবর আছে।’

এরপরই বাপ্পী চৌধুরী তার ফেসবুকে লিখেন, ‘হাহাহা, তাহলে আমি কি বসে থাকব? মাহিয়া মাহী।’

বাপ্পীর পোস্টের জবাবে মন্তব্যের ঘরে মাহী লিখেন, ‘মানে কী, কালকের জন্য অপেক্ষা করো, খালি সকালটা হোক।’

এরপর দুই এক দিন চলে গেলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। এসব ব্যাপারে জানতে চাইলে বাপ্পী চৌধুরী বলেন, ‘ আমি কিছুই জানিনা। ও প্রায়ই এমন করে। বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করুন।’

বিষয়টি নিয়ে মাহিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হলেও উত্তর দেননি মাহি।

‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক বাপ্পী ও মাহিয়া মাহির। এরপর তারা একাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। গত বছর মুক্তি পায় চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চাই’। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পরও নতুন কোনো ছবিতে দেখা যায়নি এই জুটিকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের