শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্জন ক্লাসরুমে নিয়ে গোপনস্থানে হাত দিতেন শিক্ষক

news-image

কুমিল্লার নাঙ্গলকোটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত সহকারী শিক্ষক মিজানুর রহমান উপজেলার হেসাখাল ইউপির পদুয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পহেলা বৈশাখে শাড়ি পরে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওই ছাত্রী। ওইদিন শিক্ষক মিজানুর রহমান ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপরও কয়েকবার ওই ছাত্রীকে বিদ্যালয়ের একটি নির্জন কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় শিক্ষক মিজানুর রহমান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন বলে ওই ছাত্রী জানিয়েছে।

গত ১ মে বুধবার রাতে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এরপর ২ মে বৃহস্পতিবার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরীর কাছে মৌখিক অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) মোহাম্মদ হোসাইনকে বিষয়টি তদন্ত করে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে কুমিল্লা জেলা শিক্ষা অফিসারের নিকট প্রতিবেদন দেন হোসাইন আহম্মদ। ওই প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী রোববার ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চিঠি পাঠান।

ওই ছাত্রীর পরিবারের একটি সূত্র জানায়, পহেলা বৈশাখের এ ঘটনার পর ওই ছাত্রী সহকারী শিক্ষক নাজমা আক্তারকে বিষয়টি জানায়। কিন্তু নাজমা এ ঘটনা অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দিয়েছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে এর সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও মামলার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা