মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বেড়েছে পাসের হার, এগিয়ে ছেলেরা

news-image

জেলা প্রতিনিধিঃ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ -৫ দুটোই বেড়েছে।

এদিকে কুমিল্লা বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৮.৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। এছাড়া ৩ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬.৬৫ শতাংশ। ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন।

এ বছর ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। গত বছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪টি। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৮৯৯ জন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক