শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ঘোষণা দিলেন মিলা

news-image

বিনোদন ডেস্ক ।।  পপ তারকা মিলা ইসলাম কয়েক মাস ধরেই সাবেক স্বামীর নির্যাতন নিয়ে কথা বলে আসছেন। কদিন আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমেও স্বামীর অবৈধ সম্পর্ক ও নির্যাতন নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বিচার পাওয়ার জন্য এখনও লড়াই করে যাচ্ছেন এ গায়িকা। আর লড়াইটা তিনি চালিয়ে যাবেন বিচার না পাওয়া পর্যন্ত। এমনটাই মিলা জানিয়েছেন। তবে তার মধ্যে থেকেও নতুন একটি ঘোষণাও দিয়েছেন এ গায়িকা। আর তা হলো নতুন গানে মনোযোগী হচ্ছেন তিনি। খুব শিগগিরই আসবে তার নতুন গান।

নিজের ভক্ত-শ্রোতাদের জন্যই গানে ফিরছেন বলে জানিয়েছেন তিনি। আর মিলার এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্ত-শ্রোতারা। কারণ সংগীতে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় নতুন গান করা বন্ধ করে দেন মিলা। অথচ তার প্রথম চারটি অ্যালবামই ছিল সুপারহিট। সাত বছর পর ২০১৫ সালে তিনি প্রকাশ করেন ‘নাচো’ শিরোনামের গান। ভক্তরা গানটি লুফে নেন দারুণভাবে। ফের আলোচনায় আসেন এ গায়িকা। এরপর আবার বিভিন্ন কারণে বিরতিতে চলে যান। গত চার বছরে মিলার নতুন কোনো গান প্রকাশ হয়নি। এবার নতুন সিদ্ধান্তের পর চার বছর পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

এরইমধ্যে গান প্রকাশের পরিকল্পনাও করে ফেলেছেন এ পপ তারকা। এখন থেকে গানে নিয়মিত হবেন বলেও জানিয়েছেন তিনি। মিলা বলেন, আমি আমার যুদ্ধটা চালিয়ে যাবো। আমার ওপর যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে লড়াই আমার চলবে। পাশাপাশি গানে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এরইমধ্যে আমি গান করা শুরু করেছি। কয়েকটি ট্র্যাক তৈরি হয়ে আছে। এরমধ্যে থেকে একটি গান নির্বাচন করে প্রকাশ করবো। আর গান নিয়মিতই এখন প্রকাশ করবো বলে ঠিক করেছি। আশা করছি এ বছরই কিছু ভালো গান উপহার দিতে পারবো।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ