,

গাওয়া ঘি প্রস্তুত হচ্ছিল মোমিন রোডের ফ্ল্যাটে

news-image

নিউজ ডেস্ক।। পাম অয়েল দিয়ে ‘গাওয়া ঘি’ প্রস্তুতের কারখানা ‘আবিষ্কার’ করেছে কোতোয়ালি থানা পুলিশ। নগরীর মোমিন রোডের ফ্ল্যাটে এই ঘি উৎপাদন হয়। বিক্রি হয় রিয়াজুদ্দিন বাজার ও খাতুনগঞ্জের পাইকারি বাজারে। ফ্ল্যাট বাড়িতে ‘বাঘাবাড়ি ঘি’ বা ঘাওয়া ঘি উত্পাদনের কারখানা দেখে বিস্মিত পুলিশ। এই নকল ঘি উত্পাদনের কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার ঘোষপাড়ার কানাইলাল ঘোষের ছেলে উত্তম কুমার ঘোষ (৫৩) ও তাঁর ছোট ভাই কার্তিক ঘোষ (৫০)। তাঁরা মোমিন রোডের গ্রিন ভিউ ভবনের সপ্তম তলায় নিজস্ব ফ্ল্যাটকে নকল ঘি তৈরির কারখানা বানিয়েছিলেন। সেখান থেকে ৩০০ লিটার ভেজাল ঘি, দুটি ড্রাম, ১১টি জারিকেন ও নকল ঘি উৎপাদনের বিভিন্ন উপাদান জব্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, আসামিরা বাঘাবাড়ি ঘি নামে নকল স্টিকার তৈরি করে পাম অয়েল ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে নকল ঘি উত্পাদন করে বাজারজাত করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুজনকে গ্রেপ্তার ও নকল ঘি উৎপাদনের মালামাল জব্দ করা হয়। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের