মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মওদুদকে দেখতে হাসপাতালে ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে হাসপাতালে যান তিনি।

মির্জা ফখরুল এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে রোববার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য হাইকোর্টে বুকে ব্যাথ্যা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে সিসিইউ নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা মওদুদ।

এর আগেও উন্নত চিকিৎসার জন্য একাধিকবার দেশের বাইরে যান তিনি। তার পরিবার মওদুদ আহমদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার মওদুদের অসুস্থতার খবর পাওয়ার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা খোঁজ-খবর নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক