,

বিয়ের দাবিতে ১৯ দিন ধরে অনশনে প্রেমিকা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। গত ২৩ এপ্রিল থেকে তিনি প্রেমিকের বাড়িতে অনশন করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানান অনশনরত প্রেমিকা কিশোরী। তবে প্রেমিকার অনশনের বিষয়টি টের পেয়ে আত্মগোপনে চলে গেছে প্রেমিক। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রেমিকের বাড়িতে অনশনরত ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে সাদ্দামের সাথে আমার প্রেম চলে আসছিল। প্রেমের সম্পর্কের কারণে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল আমাকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণ করে। পরে আমাকে ফেলে রেখে পালিয়ে যায় সাদ্দাম। সেই থেকে বিয়ে দাবিতে সাদ্দামের বাড়িতে অনশনে আছি।

এলাকাবাসী জানায়, বন্দবের ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের ওই কিশোরীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল পার্শ্ববর্তী বাঘমারা গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাদ্দাম হোসেনের সাথে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে এই সম্পর্ক দৈহিক সম্পর্ক পর্যন্ত গড়ানোর পর সাদ্দাম হোসেন কেটে পড়ে। এ অবস্থায় মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে। মেয়েটি অনেক বোঝানোর পরও সাদ্দাম হোসেনের পরিবার তাকে বিতাড়িত করতে পারেনি।

এ ঘটনায় কিশোরীর নানা বাদী হয়ে ১৭ এপ্রিল রাতেই তার নাতনীকে ধর্ষণের অভিযোগ এনে রৌমারী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, একটি অভিযোগ পেয়েছি। ছেলেটি পলাতক রয়েছে। মেয়েটিকে বর্তমানে ছেলের মা খাওয়াচ্ছেন। আমি বিষয়টি সমাধানের জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের