,

ভোটার নেই, নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

news-image

কুমিল্লা প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে রোববার ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়। এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোটার না থাকায় ভোটগ্রহণ কর্মকর্তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।

উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৯৩৬ জন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। গত ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও একজন চেয়ারম্যান প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে। সূত্র: ঢাকা টাইমস

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের