মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া আইনজীবী দেখতে ভিড়

news-image

রোববার ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মোসাম্মৎ মৌ নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করেছে টাউট উচ্ছেদ কমিটি। আইনের সনদ নেই ওই নারীর। সাত বছর ধরে নিয়মিত আদালতে প্র্যাকটিস করছেন। অনেক বিচারপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষাধিক টাকা।

ভুয়া আইনজীবী আটকের খবর জানাজানি হলে রোববার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে ভিড় করেন অনেক আইনজীবী। তারা সবাই বলাবলি করেন, ‘এই নারী আইনজীবী তো আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন। তিনি নাকি ভুয়া!’ এর পরই অনেক আইনজীবীর চক্ষু চড়কগাছ।

এ বিষয়ে টাউট উচ্ছেদ কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম খলিল বলেন, ‘মোসাম্মৎ মৌ আদালতে অনেক প্রতারণা করেছেন। তিনি অনেক বিচারপ্রার্থীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তার কোনো আইনের ডিগ্রি নেই। সাত বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণা করে আসছেন। এ ছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড জাল জালিয়াতি করেছেন।’

ইব্রাহিম খলিল বলেন, ‘টাউট মৌয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। তিনি বর্তমানে হাজতে আছেন। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করা হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক