,

যমুনার পেটেই গেল তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি

news-image

অবশেষে যমুনার পেটেই গেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৫ নম্বর ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গতকাল শনিবার(৪ মে) বিকালে বিদ্যালয় ভবনটি যমুনায় ধসে পড়ে। নিলামের প্রক্রিয়া শেষ না হওয়ায় ভবনটি ভেঙে ফেলা যায়নি।

কাজিপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। ওই সময় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ৩ এর আওতায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ হয়।

কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, নিলামের সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন জানান, এত দ্রুত বিদ্যালয় ভবনটি ধসে যাবে সেটা জানা ছিল না।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, আগামীকাল (সোমবার) ভবনের যেটুকু আছে সেটুকুর নিলাম অনুষ্ঠিত হবে। আর বিদ্যালয় এখন বন্ধ হয়েছে। খুললে অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের