বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া অসুস্থ

5 jan kaডেস্ক রির্পোট : নিজ কার্যালয়ে কার্যত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ জানালেন বেগম জিয়া ভীষণ অসুস্থ।

অন্যদিকে খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল জানান, মঙ্গলবার দুইবার বমি করেছেন খালেদা জিয়া। এছাড়া, সারাদিন তার বমি বমি ভাব অব্যাহত ছিল। ব্যক্তিগত চিকিৎসক মামুনুর রহমান মামুন সার্বক্ষণিক তাকে দেখভাল করছেন। খালেদা জিয়ার চোখ এবং নাক দিয়ে পানি ঝরছে এবং তার শরীর জ্বালা-পোড়াও করছে।

এমাজউদ্দিন বলেন, ‘নেত্রীর সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। আমি তার কুশলাদি জানতে এসেছিলাম। তিনি ভয়ঙ্কর অসুস্থ।’

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অধ্যাপক এমাজউদ্দিন চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করার প্রায় দুঘণ্টা পর বের হয়ে আসেন।

এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘বসে থেকে কথা বলার মতো অবস্থা নেত্রীর ছিল না। তাই তিনি শয্যায় শুয়ে থেকেই কথা বলেন।’

রাজনীতি বিষয়ে কোনো আলাপ না হলেও আন্দোলনের সফলতা বিষয়ে খালেদা জিয়া আশাবাদী বলেও জানান অধ্যাপক এমাজউদ্দিন। তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে বেগম জিয়া বেশ শক্ত আছেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে পূর্ব ঘোষিত ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ দেয়ার জন্য গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার জন্য গাড়িতে ওঠেন তিনি। কিন্তু পুলিশের বাধায় কার্যালয় থেকে বের হতে পারেননি। পরে খালেদা গাড়ি থেকে নামার সময় পুলিশ পিপার স্প্রে করে।

পিপার স্প্রের বিষক্রিয়ায় ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেলের ডাক্তারদের একটি বিশেজ্ঞ টিম এবং তার ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা দেন। এছাড়া সেখানে অবস্থানরত মহিলা নেতাকর্মী ও অফিস স্টাফরাও পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।

দুবার বমি করেছেন

এদিকে মঙ্গলবার রাত ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল এ কথা জানান।

তিনি বলেন, সোমবার অবরুদ্ধ খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে পুলিশ পিপার স্প্রে করেছিল। এ ঘটনা সারাদেশের মানুষ অবলোকন করেছে। এরপর থেকেই দেশের নানা প্রান্তে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন। এরই প্রেক্ষিতে খালেদা জিয়ার নির্দেশক্রমে দেশবাসীকে জানাচ্ছি যে, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই।

মারুফ কামাল খান সোহেল বলেন, মঙ্গলবার দুইবার বমি করেছেন খালেদা জিয়া। এছাড়া, সারাদিন তার বমি বমি ভাব অব্যাহত ছিল। ব্যক্তিগত চিকিৎসক মামুনুর রহমান মামুন সার্বক্ষণিক তাকে দেখভাল করছেন। খালেদা জিয়ার চোখ এবং নাক দিয়ে পানি ঝরছে এবং তার শরীর জ্বালা-পোড়াও করছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব বলেন, এর আগে শিক্ষকদের ওপর এই পিপার স্প্রে করা হয়েছিল। কয়েকজন আহতসহ একজন শিক্ষক পিপার স্প্রের যন্ত্রণায় নিহতও হয়েছিলেন। এর প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশও আছে এই স্প্রে ব্যবহার না করার জন্য। হাইকোর্টের এ নির্দেশ অমান্য করে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপারসনকে লক্ষ্য করে পিপার স্প্রে করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম ও খালেদা জিয়‍ার একান্ত ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

rtnn.net