মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর নির্মিত হলো যে মসজিদ

news-image

৪৪২ বছরের পুরনো অটোমান সম্রাজ্যের অনন্য কারুকার্যময় স্থাপনা আলাদজা মসজিদটি ২৭ বছর আগে বসনিয়ায় যুদ্ধ চলাকালীন সময় ধ্বংস করা হয়েছিল। তুরস্কের অর্থায়নে প্রায় ৩ দশক পর সেটি আবার পুনরায় নির্মিত হলো। আগের মতো ইবাদতের জন্যও উন্মুক্ত করা হলো। স্থানীয়রা তাদের প্রিয় মসজিদটিতে নামাজ পড়তে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়। প্রশান্তির সেজদায় মাথা নত করে মুসল্লিরা।

মসজিদটি পূর্ব বসনিয়ার ফোকা শহরে অবস্থিত। অটোমান সম্রাজ্যের কীর্তিমান কাজ আলাদজা মসজিদটি ১৯৯২ সালে যুদ্ধের সময় বসনিয়ান সার্ভ বাহিনী ধ্বংস করে দেয়।মসজিদটি ধ্বংসের আগে সর্বশেষ ইমাম ছিলেন হুসেইন ইফেন্দি কার্বো। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এ আশায় অপেক্ষমান ছিলেন যে, আবার নির্মিত হবে আলাদজা মসজিদ। আবার এ মসজিদে নামাজ পড়বে মুমিন মুসলমান।

মসজিদের ইমাম বলেন, ‘গত ১৯ বছর ধরে আমি নিয়মিত এ মসজিদ পরিদর্শনে গিয়েছি। ১৯৭৩ সাল থেকে আমি এ মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটি ছিল সেদিন, যেদিন আমি মসজিদটি ধ্বংসের খবর শুনেছিলাম।তিনি আরো বলেন, আজ আমার আত্মা সবচেয়ে বেশি প্রশান্ত। আশি খুবই আনন্দিত যে, আলাদজা মসজিদ এ অঞ্চলের সবা মুসলিমের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে।

৪৭০ বছর আগে নির্মিত প্রাচীন আলাদজা মসজিদটি সে যুগেও স্থাপত্য নকশা, কাঠামোগত অনুপাত পাথরে খোদাই করা ডিজাইন ও সাজ-সজ্জার জন্য ‘পেইন্টেড মসজিদ’ হিসেবে সুপরিচিত ছিল।অটোমান স্থাপত্য শিল্পের সুন্দর এ মসজিদটি দেখে পরবর্তী সময়ে অনেক অলংকৃত মসজিদ তৈরি হয়েছিল। এ মসজিদটি ১৯৯২ সালের ২ আগস্ট বসনিয়ার সার্ভ বাহিনী ধ্বংস করে দেয়।

অটোমান যুগে পূর্ব বসনিয়ার ফোকা শহরে মোট ১৭টি মসজিদ নির্মাণ করা হয়েছিল। যার ৫টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস করা হয়। আর বাকি ১২টি মসজিদ ১৯৯২ থেকে ১৯৯৫ সালে সার্ভ বাহিনী ধ্বংস করে দেয়।২০১২ সালে তুরস্কের আর্থিক সহায়তা ও বসনিয়ার যৌথ উদ্যোগে এ মসজিদটি পুনঃনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয়দের জন্য আশা-আকাঙ্খার স্থল আলাদজা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ ছিল। রমজানের আগ মুহূর্তে মসজিদটির উদ্বোধন হওয়ায় স্থানীয়রা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

নব নির্মিত বর্তমান মসজিদটির সামনে পুরাতন মসজিদটির ধ্বংসাবশেষ সামগ্রীগুলো সংরক্ষণ করা হয়েছে। যা নতুন মসজিদ নির্মাণের সময় ব্যবহার করা সম্ভব হয়নি।ধ্বংসাবশেষ কারুকাজ ও খোদাই করা নকশাগুলো এ মসজিদের স্মৃতিস্তম্ভ হিসেবেই থাকবে। মসজিদটি পুনঃনির্মাণে ২ মিলিয়ন ইউরো খরচ হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক