চারদিন লড়াই করে অবশেষে মারা গেছেন রংপুরের অগ্নিদগ্ধ গৃহবধূ তন্বী
রংপুর প্রতিনিধি : মৃত্যুর সাথে চারদিন লড়াই করে অবশেষে মারা গেছেন অগ্নিদগ্ধ তন্বী আক্তার নামের এক গৃহবধু। রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রুপশ্রী পালবৌ। মৃত্যু তন্বী আক্তার রংপুরের মিঠাপুকুরের কাফরিখাল ইউনিয়নের যাদবপুরে গ্রামের ওয়াহেদুজ্জামান ওয়াসিমের স্ত্রী।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, তন্বীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ওয়াহেদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসক রুপশ্রী পালবৌ বলেন, বুধবার রাতে তন্বীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তন্বীর তিন বছরের ছেলে তামিমও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হ”েছ বলে জানান তিনি। তন্বীর শাশুড়ি রওশন আরার দাবী, পারিবারিক কলহের জেরে তার ছেলের বৌ শরীরের ডিজেল দিয়ে আগুন দিয়েছে।
তন্বীর মা শাহনাজ জানান, ছয় বছর আগে তার মেয়ে পালিয়ে গিয়ে ওয়াহেদুজ্জামান ওয়াসিমকে বিয়ে করে। এরপর থেকে মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিলো না। আমরা জানাতে পেরেছি তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো।










