মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি ছিলো না কুলসুম

news-image

কুলসুম বেগম একজন পোশাক শ্রমিক। পরকীয়া প্রেমিকের দুই বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে বলে তথ্য দিয়েছে দুই ঘাতক।শনিবার জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দুই বছর আগের এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে দুই ঘাতক কালু ও কাশেম।

অন্যদিকে শুনানি শেষে ২ আসামিকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মিয়া। গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, কালু ও কাশেম হত্যার দায় স্বীকার করেছে। শিগগিরই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদের আদালতে তোলা হবে।

ডিবি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ মার্চ রাজধানীর বিমানবন্দর থানার বেড়িবাঁধের ভিআইপি রোডসংলগ্ন টানপাড়া এলাকা থেকে মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে আঙ্গুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হয়।

এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা হয়। মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরে ২০১৭ সালের ১০ এপ্রিল কুলসুমের পরকীয়া প্রেমিক এনামুলকে গ্রেপ্তার করলেও সে খুনের কথা স্বীকার করেনি। ৫ মাস পর জামিনে বেরিয়ে যায়। থানা পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটন করতে না পারায় মামলার তদন্তভার পায় ডিবি উত্তর। তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের দুই বছর পর শুক্রবার কালু ও কাশেমকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আটক করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক