মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ চলছে

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪২ জন এবং ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহের ৩৩টি ওয়ার্ডে ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। ভোটকেন্দ্র ১২৭টি, ভোটকক্ষ ৮০৩টি।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন শহীদুল ইসলাম স্বপন মন্ডল, আবু মো. মূসা সরকার ও বিশ্বজিৎ ভাদুড়ী। বাছাইয়ে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী। ফলে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সব মিলিয়ে ২ হাজার ২৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচার চালানোর পাশাপাশি করা হয়েছে অনুশীলন ভোটিং।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মেয়র পদে নির্বাচন না হওয়ায় ভোটে মানুষের উৎসাহে কমতি থাকবে। তবে ইভিএমে ভোট হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি এবং ইঞ্জিনচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে আজ ৬টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কুতুবদিয়া এবং আদালতের আদেশে উল্লাপাড়া উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। তবে নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বরুড়া, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী-এ ৪ উপজেলায় আজ ভোটগ্রহণ চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক