বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিষ্ফোরক ও পুলিশকে মারধোরের ঘটনায় মামলা

mamla6-100x71শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ককটেল বিষ্ফোরণ ও পুলিশকে মারধোরের ঘটনায় গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে; উপজেলার গুরুহিত এলাকা গত সোমবার দুপুরে বিএনপির সমর্থিত লোকজন রাস্তা বন্ধ করে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় কসবা থানার উপ-পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদুল হক ভূইয়াকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা করেছে।
অপরদিকে গণতন্ত্রের বিজয় উপলক্ষে ওইদিন আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রাটি কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আওয়ামীলীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কসবা থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান, পুলিশ কনস্টেবল সহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় উপ-পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে বিএনপি কর্মী কুডু মিয়াকে প্রধান আসামী করে ৫০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে পুলিশকে মারধোর ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় মামলা দায়ের করেছে।
কসবা থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান বলেন; মামলা তদন্ত ও আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।