শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ধর্ষণের ভিডিওচিত্র কারাগারে ধর্ষক

news-image

নিউজ ডেস্ক।। ধর্ষণের ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে মো. আরিফ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ। গতকাল সকালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফের ধর্ষণে সাড়া না দেয়ায় আগের ধর্ষণের ভিডিওচিত্র ফেসবুকে
ছড়িয়ে দেয় আরিফ। ফলে শুক্রবার রাতে পটিয়া উপজেলার শোভনদণ্ডী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র বলে জানান পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন।

ওসি জানান, ধর্ষিতা নারী শুক্রবার বিকালে আরিফের বিরুদ্ধে পটিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এর একটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অপরটি ডিজিটাল নিরাপত্তা আইনে। এরপর অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফের কাছ থেকে ওই নারীকে ধর্ষণের ভিডিওচিত্রসহ একটি মোবাইল জব্দ করা হয়।

ওসি জানান, নির্যাতিত নারী রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জনৈক নাজিম উদ্দিনের স্ত্রী। নাজিম উদ্দিন নগরীর একটি প্রাইভেট কোমপানিতে চাকরি করেন। এ সুবাধে ওই নারী পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামীর পরিচয় সূত্রে আরিফ প্রায় সময় ওই ভাড়া বাসায় যাওয়া-আসা করতো। এর মধ্যে আরিফের সঙ্গে এ নারীর অবৈধ পরকীয়ার সমপর্ক গড়ে উঠে। এ সুযোগে প্রায় সময় আরিফ এ নারীকে মুন্সেফ বাজার মহিউদ্দিন বিল্ডিংয়ের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করতো। কিছুদিন আগে এ নারী স্বামীর সঙ্গে রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়ি চলে যান। এরপরই আরিফ ফোনে এ নারীকে হুমকি দিয়ে বলেন, তোমার ভিডিও আমার কাছে আছে। তুমি ভালো চাওতো পটিয়া এসে আমার সঙ্গে যোগাযোগ করো। না করলে তোমাকে ধর্ষণের ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল করে দেবো।

আরিফের এ হুমকি ধামকিতে ওই নারী না আসায় ধর্ষণের ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেয় আরিফ। এরপর বিষয়টি জানাজানি হলে সেই নারী পটিয়া থানায় এসে বিষয়টি জানান। পুলিশ এ ঘটনায় দুটি মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়। ওসি বোরহান উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর আরিফ ধর্ষণের ভিডিওচিত্র ছেড়ে দেয়ার কথা স্বীকার করে। শনিবার সকালে আদালতে নেয়ার পর বিচারক আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা