মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

শাহরিয়ার কবির বলেন, আইএস–সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফ–এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। হুমকি পাওয়া তিন নাগরিকের একজন এ বিষয়ে শনিবার নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলে উল্লেখ আছে ওই মুখপত্রে। উল্লেখ্য, ‘লোন উলফ’ অর্থ একাকী মুজাহিদ, এর সদস্যরা মুজাহিদ চিন্তাধারা সমর্থন করে একাকী হামলা চালায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় নিরাপত্তা চেয়ে একজন বিশিষ্ট নাগরিক সাধারণ ডায়েরি করেছেন। ধানমন্ডিতে তাঁর বাসার আশপাশে দায়িত্ব পালন করা টহল পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক