,

রাজবাড়ীতে সড়কে প্রাণ গেল ৪ জনের, সাংবাদিক মাসুদা ভাট্টিসহ আহত ২০

news-image

নিউজ ডেস্ক : রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চার জনের। এ ঘটনায় মাইক্রোবাসের থাকা দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি ও তার খালাসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আলাদীপুর বাজার এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার বাসিন্দা রওশন আলী ও আছমা আক্তার ডলি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, গ্রীণ বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। আর ট্রাকটি রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড়ের দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি আলাদীপুর বাজার এলাকায় এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাস বাসের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের