,

অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন প্রবাসী

news-image

ছুটিতে দেশে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের সব হারিয়েছেন হিরণ মিয়া (৩৯) নামে এক কুয়েত প্রবাসী। তিনি নরসিংদীর মনোহরদীর জামালপুর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী হিরণ মিয়া জানান, গত ১৯ এপ্রিল কুয়েত থেকে ঢাকায় আসেন তিনি। এরপর নরসিংদীর মনোহরদীর নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাউন্টার থেকে সম্রাট পরিবহণের একটি বাসে (ঢাকা-মেট্রো ব-৯২৬০) রওনা দেন।

কিছুদূর যাওয়ার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন জ্ঞান হারান হিরণ। এরপর সর্বশেষ চালাকচর নামে একটি বাসস্ট্যান্ডে পৌঁছালে অন্যান্য যাত্রীরা তার মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরান। হিরণ মিয়া বলেন, জ্ঞান ফিরে আমি খেয়াল করি আমার সঙ্গে থাকা ভিসা, পাসপোর্ট (BK 0726329) এবং কুয়েত সরকার প্রদত্ত আইডি কার্ড (আইডি নং-২৮০০৫৩০০৭৪০৮) সম্বলিত ব্যাগ নেই।

খোয়া যাওয়া জিনিসগুলো কেউ পেলে ফেরত দেয়ার অনুরোধ জানিয়েছেন এই প্রবাসী। একই সঙ্গে সন্ধানদাতাকে পুরস্কার দেয়ারও ঘোষণা দেন তিনি। সন্ধানদাতাকে ০১৭২৬৯২২০৮২ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন হিরণ মিয়া। এ ঘটনায় মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী হিরণ মিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের