শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই স্কুলের ৬ শিক্ষার্থীকে ধর্ষণ, আমিনুর গ্রেফতার

news-image

জেলা প্রতিনিধিঃ যশোরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ধর্ষণে অভিযুক্ত আমিনুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে অবৈধপথে ভারতে পালানোর চেষ্টাকালে শার্শার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় আনা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের ব্যাপারে তৎপর ছিল। শুক্রবারও রাতভর তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে শনিবার দুপুরে সীমান্ত পাড়ি দেয়ার প্রস্তুতি নেয় আমিনুর। এ সময় সেখানে হানা দিয়ে তাকে ধরে ফেলে কোতোয়ালি থানা পুলিশ।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি অপূর্ব হাসান বলেন, গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঘটনার দায় স্বীকার করেছে। সে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতেও রাজি হয়েছে।

তিন সন্তানের জনক আমিনুর প্রায় এক মাস ধরে শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর ওপর পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালিয়ে আসছিল। ঘটনাটি ফাঁস হওয়ার পর গত বুধবার এক শিক্ষার্থীর বোন বাদী হয়ে থানায় মামলা করেন। এর আগেই পালিয়ে যায় আমিনুর। সে ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা