মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উড়ে গেছে ঘর, খোলা আকাশের নিচে বসবাস

news-image

জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ফণীর আঘাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের প্রায় ৩০টি ঘরবাড়ি উড়ে গেছে। এ অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছে ৩০টি পরিবার। শুক্রবার গভীর রাতে থেকে শনিবার ভোর পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এখন পর্যন্ত তাদের ঘরবাড়ি মেরামত করা হয়নি।

এদিকে, শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করতে গেছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যতটুকু করার আমরা তা করব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আধারা ইউনিয়ন পরিষদের সচিব মো. আজিজুল হক ও স্থানীয় মেম্বার মো. বাচ্চু মিয়া প্রমুখ।

তবে এখন পর্যন্ত আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের উড়ে যাওয়া ৩০টি ঘরবাড়ি মেরামত করা হয়নি। ফলে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে মুন্সিগঞ্জ সদর পৌরসভার কাটাখালী এলাকার আ. খালেক গাজী ও মজিবরের দোকানসহ বেস কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক