বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাবলিগের দাওয়াত পেলেন খালেদা

Tabligডেস্ক রির্পোট :তাবলিগ জামাতের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তাবলিগের দাওয়াত দিয়েছেন।

তাবলিগ জামাতের নেতারা বলেছেন, ‘অবরোধ প্রত্যাহারের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। আমরা তাকে কেবল তাবলিগের দাওয়াত দিয়েছি।’

কাকরাইল মসজিদের তাবলিগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান।

তবে খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধি দলের সরাসরি সাক্ষাৎ হয়নি। তার একটি প্রতিনিধিদলের সঙ্গে তাবলিগ নেতাদের কথা হয়।

তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাওলানা আব্দুর রহিম নকীব। অপর দুই সদস্য হলেন- মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা মোয়াজ্জেম হোসেন।

পরে খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হয়ে মাওলানা আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সরাসরি তারা সাক্ষাৎ করতে পারেননি। তবে তার একটি প্রতিনিধি দলের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেন যে, তিনি (খালেদা জিয়া) এখন শারীরিকভাবে অসুস্থ। তাই সুস্থ হয়ে উঠলে এবং ইজতেমার পরিবেশ ভালো থাকলে অবশ্যই দোয়া চাইতে তিনি ইজতেমায় শরীক হবেন।’

অবরোধ প্রত্যাহারের ব্যাপারে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে আব্দুর রহিম বলেন, ‘না অবরোধ প্রত্যাহারের প্রসঙ্গে কোনো কথা হয়নি। প্রতিবছর আমরা দাওয়াত দিতে আসি। তার ধারাবাহিকতায় এবারও আমরা দাওয়াত দিতে এসেছি। পর্যায়ক্রমে দাওয়াত পৌঁছে দিতে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেও যাবো।’

তারা বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) প্রতিবছর দোয়ার জন্য ইজতেমায় শরীক হন। আশা করি এবারও তিনি দোয়া চাইতে যাবেন।’

এর আগে প্রতিনিধি দলটি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বেলা ১২টায় তার কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। কিন্তু অনমুতি না থাকায় পুলিশ তাদের ফিরিয়ে দেয়।

পরে গুলশানের ডিসি লুৎফর রহমানের কাছ থেকে অনুমতি নিয়ে বেলা ২টা ৫০ মিনিটে তারা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।

৫ জানুয়ারি সমাবেশ করতে না দেয়ায় বিএনপি চেয়ারপারসন দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।

আগামী ৯ জানুয়ারি থেকে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দফার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা