বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে মুক্তি পেলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উনি (শিমুল) উচ্চ আদালতের জামিন পেয়ে বেলা সাড়ে ১২টায় নরসিংদী কারাগার থেকে মুক্তি পান। ৪৫০ দিন কারাগারে ছিলেন তিনি।’ দীর্ঘদিন কারাগারে থাকায় শিমুল বিশ্বাস অসুস্থ বলেও জানান বিএনপির সহদপ্তর।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের পর পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে সবগুলো মামলায় জামিন পান বিএনপির এই নেতা।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল