,

৫ টন ইলিশ-মাগুর এতিমখানায় দিলো র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

news-image

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কারওয়ান বাজারে বিক্রয় নিষিদ্ধ তিন টন জাটকা ইলিশ ও দুই টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। এসব মাছ বিক্রির অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নষ্ট না করে সেগুলো রাজধানীর বিভিন্ন এতিমখানায় পাঠিয়েছে র‍্যাব।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানকালে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করতে দেখা যায়। আইন অমান্য করে ৪-৬ ইঞ্চির জাটকা বিক্রি করছিল বেশ কয়েকটি আড়ত। এজন্য ১৪ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে মাছে ফরমালিন আছে কি-না পরীক্ষার জন্য মাছের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে আমদানি করা এবং স্থানীয় কোনও মাছেই ফরমালিন পাওয়া যায়নি। যা ভোক্তাদের সুসংবাদ বটে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, আইন অমান্য করে অবাধে চার থেকে ছয় ইঞ্চি সাইজের জাটকা ইলিশ বিক্রি করছিল কিছু অসাধু ব্যবসায়ী। বেশ কয়েকটি আড়তে একই দৃশ্য দেখা গেছে। অভিযানে জব্দ করা পাঁচ টন জাটকা ইলিশ ও আফ্রিকান মাগুর মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের