মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগে মির্জা ফখরুল কেন বহিষ্কার হবেন না: জাহিদ

news-image

বিএনপির পাঁচজন নির্বাচিত সদস্যের মধ্যে প্রথম শপথ নিয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ শপথ নেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বলা হয় যে, যারা শপথ গ্রহণ করবে তারা গণ দুশমন হিসেবে চিহ্নিত হবে। কিন্তু স্থায়ী কমিটির সিদ্ধান্তের দুই দিনের মাথায় বিএনপির বাকি চারজনও শপথ গ্রহণ করেন। তখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা দলীয় সিদ্ধান্তে করা হয়েছে।

কিন্তু আনুষ্ঠানিকভাবে জাহিদুল ইসলাম জাহিদের বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। তাহলে এক যাত্রায় দুই ফল কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাহিদুল ইসলাম জাহিদ।সাংসদ জাহিদ বলেন, ‘আমি শপথ গ্রহণের আগে তিনদফা দলের মহাসচিবের সঙ্গে কথা বলেছি। এমনকি মহাসচিবের সঙ্গে কথা বলেই আমি সংসদ ভবনে যাই। তিনি আমাকে শপথও নিতে বলেছেন।’

জাহিদ আরও উল্লেখ করেছেন, ‘মহাসচিব আমাকে শপথ নিতে বলেছিলেন এবং বিএনপির মধ্যে এ নিয়ে কী প্রতিক্রিয়া হয় সেটাও তিনি দেখতে চেয়েছিলেন। অথচ আজ তিনি সাধু হয়ে গেলেন আর আমাকে চোর বানালেন। আমাকে বহিষ্কারও করা হলো।’ ‘আমি যদি শপথ নিয়ে অন্যায় করে থাকি, বাকি চারজন যারা শপথ নিলো, তারা কি ন্যায় করলো? আর এটা যদি দলীয় সিদ্ধান্তে হয়, তাহলে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগে মির্জা ফখরুল কেন বহিষ্কার হবেন না?’

‘কারণ, শপথ নেয়াটা যদি দলীয় সিদ্ধান্তে হয়ে থাকে তাহলে মির্জা ফখরুল শপথ না নিয়ে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন। কাজেই তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার।’ সূত্র: বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক